Showing posts with label Shyama Puja 2018. Show all posts
Showing posts with label Shyama Puja 2018. Show all posts
,
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ২০১৮
বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ২০১৮
সার্বজনীন শ্রীশ্রী শ‍্যামা পূজা 
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
মাতৃআরাধনায়- ঐক‍্যতান সংঘ
সুধী,
‌‌      প্রতি বছরের মতো এবছরও আমাদের সংগঠনের উদ্যোগে আগামী ৭ই নভেম্বর ২০১৮ (বুধবার) সকাল ১১টায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন, চৈতন্যপুর।
       শিবিরের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে চশমা প্রদান করা হবে এবং শিবিরের পরবর্তীকালে চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত রোগিদের বিনামূল্যে ছানী অপারেশনের ব‍্যবস্থা করা হবে। পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে হবে।।
কিছু প্রয়োজনীয় তথ্য:
• শিবিরের তারিখ ও সময় : ৭ই নভেম্বর ২০১৮ বুধবার, সকাল ১১টায়
• পথ র্নিদেশ : চণ্ডীপূর থেকে নন্দীগ্ৰামগামী বাসে হরিপুর বাসস্টপে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাটাপথ বট-অশ্বস্থ মোড়।
• যোগাযোগ : 8967014916, 9679588579
• WhatsApp No : 7074772769

আপনি এই চক্ষু পরীক্ষা শিবিরে আগ্রহী হলে এখুনি নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করতে Register Now তে ক্লিক করুন ।।👇
আসাকরি আপনার/ আপনাদের উপস্থিতি আমাদের কর্মসূচিগুলিকে সার্থক করে তুলবে।।
,
প্রকাশিত হলো ঐক‍্যতান সংঘের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি
প্রকাশিত হলো ঐক‍্যতান সংঘের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি
সার্বজনীন শ্রীশ্রী শ‍্যামা পূজা 
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
মাতৃআরাধনায়- ঐক‍্যতান সংঘ
তারিখ- বাংলা- ১৯শা কার্ত্তিক থেকে ২৩শা কার্ত্তিক ১৪২৫ ইং- 06.11.2018 থেকে  10.11.2018 (মঙ্গলবার থেকে শনিবার)
আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী ঐক‍্যতান সংঘ আপনাদের সহযোগিতায় শ‍্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। মাতৃবন্দনাকে কেন্দ্র করে পাঁচ দিন ব‍্যাপি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির বৈচিত্র্যময় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।এই প্রয়াস সার্থক করে তুলতে পূজা প্রাঙ্গণে সকলের সাংচর্য‍্য যেন এই সহমিলন ক্ষেত্রে পাই। আমাদের মায়ের আরাধনা সার্থক ও সুন্দর হোক আপনার সানন্দ উপস্থিতিতে এই প্রত‍্যাশার আন্তরিক আমন্ত্রণ জানাই।।

Download করুন সম্পূর্ণ অনুষ্ঠান সূচি নীচে Download Now তে ক্লিক করুন 👇

কোনো প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে ও বিশদ জানতে
  • Mobile No : 8670910641/ 9775346836
  • WhatsApp : 7074772769

            নাম জমা দেওয়ার শেষ তারিখ ০৬/১১/২০১৮              
পথনির্দণ: চন্দীপপুর থেকে নন্দীগ্ৰামামগি বা নন্দীগড়ম থেকে চন্দীপপুরগামী বাসে হরিপুর বাস স্টপে নেমে দক্ষিণ দিকে 5 মিনিট হাঁটপথ বট-আশ্বস্ত মোড়
✳ এই ৩১তম বর্ষে সবারে রইলো আহ্বান ✳
,
নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 2

সার্বজনীন শ্রীশ্রী শ‍্যামা পূজা 
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 2
নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো

ঐক‍্যতান সংঘের নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ Season 2 তে পা দিলো এবছরো রয়েছে অনেক চমক। এই নৃত‍্যানুষ্ঠান যার নাম নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো, এই নৃত‍্যানুষ্ঠান টি রাউন্ড ভিত্তিক হবে। এই রিয়্যালিটি শো টি ৫ম শ্রেণী থেকে তদুর্ধ্ব পর্যন্ত বালক/বালিকা অংশগ্রহণ করতে পারবে, এখানে নিয়ম অনুযায়ী প্রত‍্যেক প্রতিযোগী ও প্রতিযোগিনীদের তিনটি রাউন্ড বা Level পার করতে হবে কিন্তু প্রত‍্যেক রাউন্ড বা Level এর শেষে এলিমিনেশন থাকছে।।

রাউন্ড গুলি থাকছে.....
 রাউন্ড
 নৃত‍্যের বিষয়
 ১ম
রাউন্ড
 যে কোনো রবীন্দ্রনৃত্য 
 ২য়
রাউন্ড
 যে কোনো লোকগীতি/নজরুলনৃত্য
 ৩য়
রাউন্ড
 রুচিমার্জিত যে কোনো আধুনিক বাংলা / হিন্দি নৃত্য
(ছায়াছবির গানও চলবে) 

পুরস্কার থাকছে :
প্রথম পুরস্কার : ২০০১ টাকা তৎসহ সুদৃশ্য ট্রফি ও মেডেল
দ্বিতীয় পুরস্কার : ১৫০১ টাকা তৎসহ সুদৃশ্য‌ ট্রফি ও মেডেল
তৃতীয় পুরস্কার : ১০০১ টাকা তৎসহ সুদৃশ্য ট্রফি ও মেডেল

এছাড়াও প্রত‍্যেক এলিমিনেশন প্রতিযোগীদের জন‍্য সান্তনা পুরস্কারের ব‍্যবস্থা রয়েছে এবং ফাইনাল রাউন্ডে বাকী সমস্ত প্রতিযোগীদের জন‍্য বিশেষ পুরস্কারের ব‍্যবস্থা রয়েছে।।
             আশাকরি আপনাদের আমাদের নৃত্যের তালে তালে নতুন প্রতিভা অন্বেষণ রিয়্যালিটি শো এর সমস্ত নিয়মাবলী বোঝাতে পেরেছি। 
আরো বিশদে জানতে আমাদের ফোন করুন : 9775346836,  8670910641
WhatsAppNo- 7074772769 

আপনি এই প্রতিযোগিতায় আগ্রহী হলে এখুনি নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করতে Register Now তে ক্লিক করুন ।। 👇
        নাম জমা দেওয়ার শেষ তারিখ ০৬/১১/২০১৮
_______________________________
পথনির্দেণ : চণ্ডীপুর থেকে নন্দীগ্ৰামগামী অথবা নন্দীগ্ৰাম থেকে চণ্ডীপুরগামী বাসে হরিপুর বাস স্টপেজে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাঁটাপথ বট-অশ্বস্থ মোড় 
,
সার্বজনীন শ্রীশ্রী শ‍্যামা পূজা 
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও
মহামিলনোৎসব– ২০১৮
মাতৃআরাধনায়- ঐক‍্যতান সংঘ
স্থাপিত-১৯৮৮
স্থান- হরিপুর বট- অশ্বস্থ মোড়
হরিপুরঃঃ নন্দীগ্রামঃঃ পূর্ব মেদিনীপুর
Sarbojanin Sri Sri Shyama Puja 2018
তারিখ- বাংলা- ১৯শা কার্ত্তিক থেকে ২৩শা কার্ত্তিক ১৪২৫ ইং- 06.11.2018 থেকে  10.11.2018 (মঙ্গলবার থেকে শনিবার)
————————
হে সুজন,
         আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী ঐক‍্যতান সংঘ আপনাদের সহযোগিতায় শ‍্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। মাতৃবন্দনাকে কেন্দ্র করে পাঁচ দিন ব‍্যাপি বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির বৈচিত্র্যময় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।এই প্রয়াস সার্থক করে তুলতে পূজা প্রাঙ্গণে সকলের সাংচর্য‍্য যেন এই সহমিলন ক্ষেত্রে পাই। আমাদের মায়ের আরাধনা সার্থক ও সুন্দর হোক আপনার সানন্দ উপস্থিতিতে এই প্রত‍্যাশার আন্তরিক আমন্ত্রণ জানাই।।
—————————

ভবানীপ্রসাদ সিংহটাল
সভাপতি


 সুকুমার পাঞ্জা
সহ-সভাপতি
রীতেশ ভূঞ‍্যা
সহ-সভাপতি
প্রবীর ঘোড়ই
সহ-সভাপতি

সুখেন ঘোড়াই
সম্পাদক

 পলাশ ঘোড়াই
 সহ-সম্পাদক 
 রাজেশ পন্ডা
সহ-সম্পাদক
কমল ঘোড়াই
সহ-সম্পাদক

 অভিজিৎ ঘোড়ই
কোষাধ্যক্ষ
 সৌমিত্র ঘোড়ই
কোষাধ্যক্ষ

 তরুন ভূঞ‍্যা
সহ-কোষাধ‍্যক্ষ
রঞ্জন পন্ডা
সহ-কোষাধ‍্যক্ষ
উপদেষ্টা মন্ডলী : বিবেকানন্দ চক্রবর্তী, সন্তোষ রাণা, রবিশঙ্কর গিরি, কিরন শঙ্কর পন্ডা, আশীষ চক্রবর্ত্তী, দীপাঞ্জন পন্ডা, কানাইলাল ঘোড়ই, শশাঙ্ক শেখর ভূঞ‍্যা , প্রবোধ ঘোড়াই, সুবোধ ঘোড়াই, বংশিবদন পন্ডা


পূজা পরিচালনায়
হিমাংশু ঘোড়ই, কমলজিৎ ঘোড়ই, বাবুলাল ঘোড়ই, সুশীল ঘোড়ই, ভানুলাল ঘোড়ই, বাসুদেব ঘোড়ই

র্কায‍্যবাহী কমিটি 
সভাপতি- সুরজৎ ঘোড়ই
সহ-সভাপতি– নাড়ুগোপাল ঘোড়াই, প্রদীপ পন্ডা

সাংস্কৃতিক বিভাগ
সম্পাদক- পীযূষ ঘোড়ই
সহ সম্পাদক- কৌশিক ঘোড়ই, সৌরভ ঘোড়ই

ক্রীড়া বিভাগ
সম্পাদক- প্রসেনজিৎ ঘোড়ই
সহ সম্পাদক- সৌভিক ঘোড়ই, সত‍্যজিৎ ঘোড়ই

স্বাস্থ্য বিভাগ
সম্পাদক- চন্দন ঘোড়ই
সহ সম্পাদক- দিপঙ্কর মান্না, বুদ্ধদেব ঘোড়ই

অতিথি আপ্যায়ন
দুর্গাপদ ঘোড়ই, শ‍্যামল ঘোড়ই, রাজু পাল, অনিমেষ ঘোড়ই, সন্দীপন দাস তৎসহ যুব কমিটি

আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি দেখতে হলে এখুনি ক্লিক করুন ডাউনলোড পোগ্রাম লিষ্টে 👇
     Download Program List     

✳ এই ৩১তম বর্ষে সবারে রইলো আহ্বান ✳



,
থ্যালাসেমিয়া পরিক্ষা শিবির ২০১৮
ঐকতান সংঘ

থ‍্যালাসেমিয়া মুক্ত দেশ গড়তে আমাদের পরের প্রজন্ম কে সুস্থ রাখতে সপ্তর্ষি বিবেকানন্দ সোসাইটির ব‍্যবস্তাপনায় ঐক‍্যতান সংঘের এ বছরের নতুন প্রয়াস একদম বিনামূল্যে থলাসেমিয়া পরিক্ষা শিবির।
আগামী ৭ই নভেম্বর ২০১৮ বুধবার সকাল ১১টায় আমাদের থ‍্যালাসেমিয়া পরিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।।
 আসুন জেনে নেই কী এই থ‍্যালাসেমিয়া পরিক্ষা, কী ভাবে হয় এবং কবে হবে এই পরিক্ষা ...
  • থ্যালাসেমিয়া রোগটি কি এবং কেন হয়?

থ্যালাসেমিয়া আসলে রক্তের একটি রোগ যা সাধারনত বংশগতভাবে ছড়ায়। এই রোগে আক্রান্ত রোগীর রক্তে হিমোগ্লোবিনের উপস্থিতি কম থাকে এবং আক্রান্তের শরীরের রোগ প্রতিরধ ক্ষমতা কমে যায়। মৃদু এবং তীব্র- এই দুইরকমের থ্যালাসেমিয়া হতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা না করালে এই রোগ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।প্রতিবছর পৃথিবীতে প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।

  • থ্যালাসেমিয়া হবার কারন

আগেই বলা হয়েছে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। সাধারনত জিনে কম হিমোগ্লোবিন থাকার কারণে থ্যালাসেমিয়া হয়। বাবা এবং মা উভয়ের অথবা বাবা অথবা মা যেকোনো একজনের থ্যালাসেমিয়া থাকলে, এটি সন্তানের মধ্যে ছড়াতে পারে।

  • থ্যালাসেমিয়া কাদের আক্রান্ত হবার ঝুঁকি থাকে?

বাবা এবং মা যেকোনো একজনের অথবা বাবা মা উভয়েরই থ্যালাসেমিয়া থাকলে তাদের সন্তানের মধ্যেও এই রোগ দেখা দিতে পারে। আবার কিছু কিছু অঞ্চলে এ রোগ বেশি দেখা যায়। যেমন- দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইটালি, গ্রীস ইত্যাদি।

  • থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা

মাইনর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সাধারণত চিকিৎসার কোন প্রয়োজন হয় না। কিন্তু মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, নিয়মিত রক্ত গ্রহন (প্রয়োজনবোধে বছরে ৮ থেকে ১০ বার) করতে হয়। বার বার রক্ত নেওয়ার ফলে বিভিন্ন অঙ্গে অতিরিক্ত লৌহ জমে যেতে পারে এবং এর ফলে যকৃত বিকল হয়ে যেতে পারে। তাই, এরকম ক্ষেত্রে জটিলতা এড়াতে আয়রন চিলেশন থেরাপীর সাহায্যে অতিরিক্ত লৌহ বের করে দেওয়া হয়।
অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগ হতে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। সে ক্ষেত্রে একজন ম্যাচ ডোনার লাগবে। আমাদের দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা না থাকায়, এই অপারেশন দেশের বাইরে গিয়ে করতে হয়। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রণ এবং ফলিক এসিড সেবন করতে হতে পারে। আবার জীবনযাপন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন- চিকিৎসকের পরামর্শ ব্যতিত কোন ঔষধ বা ভিটামিন সেবন না করা, সুষম ও পুষ্টিকর খাবার বিশেষ করে ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে ইত্যাদি।

  • রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা

রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তে লোহিত রক্তকণিকার মাত্রা, লোহিত রক্ত কণিকার আকারের পরিবর্তন, বিবর্ণ লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিনের অসম থাকা, শিশুর রক্তে আয়রণ ও লৌহের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ ইত্যাদি জানা যায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে রোগীর থ্যালাসেমিয়া আছে কিনা অথবা রোগী ত্রটিপূর্ণ হিমোগ্লোবিন জিন বহন করছে কিনা তা নির্ণয় করা যায়। গর্ভস্থ সন্তানের থ্যালাসেমিয়া আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কোরিওনিক ভিলিয়াস স্যাম্পলিং, এ্যামনিওসেনটিসিস, ফিটাল ব্লাড স্যাম্পলিং ইত্যাদি পরীক্ষা করা যেতে পারে। থ্যালাসেমিয়া আছে বা হতে পারে এরূপ সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।
আমি সপ্তর্ষি
 আমি সপ্তর্ষি । ছিলাম আনন্দের পৃথিবীতে । খেলেছি ক্রিকেট,দাবা,ব্রিজ,ব্যাটমিন্টন আরও কত কী। মেতেছি পূজোর আয়োজনে,বনভোজনে,নাটক অভিনয়ে, কম্পিউটার কি-বোর্ডে। তুলেছি ফটো। ডুব দিয়েছি পুকুরের এপার-ওপার। লুকিয়ে চালিয়েছি মোটরবাইক,শীতের ভোরে মা-বাবাকে তুলেছি চা বানিয়ে। আদরের বোন সাএনিকে দিয়েছি জন্মদিনের উপহার,পর দুঃখে কাতর হয়েছি,বাবায় দিয়েছে প্রেরনা। আমি কবিতা লিখেছি। গিটারে দিয়েছি টান। মাধ্যমিকের শেষ বেলায় -"মুক্তির মন্দির সোপান তলে কত প্রান হল বলিদান...।" কিন্তু পরের দিনই সব ছেড়ে বাধ্য হয়েছি বিদায় নিতে। কেন জানো? আমার মা বাবা জানতো না ওরা দুজনেই থ্যালাসেমিয়া বাহক। ৪ঠা জুন,১৯৮৬ আমার জন্ম। তখন জনমানসে থ্যালাসেমিয়া শব্দটি ছিল খুবই অপরিচিত ।মা বাবা দুজনেই বাহক-তাই আমি মারনরোগ থ্যালাসেমিয়ার শিকার। দুজনের যে কেউ একজন বাহক হলে আমি বড় জোর হতাম অমিতাভ বচ্চন বা ফ্রান্সের জিদানের মত একজন বাহক মাত্র,সব ছেড়ে আমায় চলে আসতে হত না। ক্ষত বিক্ষত হৃদয় বিদির্ণ মা বাবা থেকে আমাদের বিদায় নিতেই হয়,লক্ষলক্ষ টাকাকেও আমাদের ধরে রাখা যায় না। আর্থিক পঙ্গু হতে হয় সব পরিবারকে।
গোপন কথাটি বলি- আমি কিন্তু থ‍্যালাসেমিয়া নিয়ে জম্মেছিলাম এ বিশ্বকে থ‍্যালাসেমিয়া মুক্ত করতে। মা বাবা বুঝেছে এ কথা, তাই বিবাহ যন্ত্রণায় গর্বিত আমায় নিয়ে।

সপ্তর্ষি থ‍্যালাসেমিয়া প্রতিরোধের প্রতীক।
মাত্র দুটি কথা বলি -
 (১) তুমি থ‍্যালাসেমিয়া বাহক কী না পরিক্ষা কর।
(২) যদি বাহক হও, অন‍্য কোনো বাহকে বিবাহ করো না এভাবে এ বিশ্ব থ‍্যালাসেমিয়া মুক্ত হবে একদিন। আবার বলি একমাত্র এভাবেই এ বিশ্ব  থ‍্যালাসেমিয়া মুক্ত হবে একদিন কথা দুটি বোঝাতে চলবে অভিযান। 
বাহক নির্ণয় চলছে সামিল হও তোমারাও।


কিছু প্রয়োজনীয় তথ্য:
শিবিরের তারিখ ও সময় : ৭ই নভেম্বর ২০১৮ বুধবার, সকাল ১১টায়
• পথ র্নিদেশ : চণ্ডীপূর থেকে নন্দীগ্ৰামগামী বাসে হরিপুর বাসস্টপে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাটাপথ বট-অশ্বস্থ মোড় 
• যোগাযোগ : 8967014916, 9679588579
• WhatsApp No : 7074772769

আপনি এই থ‍্যালাসেমিয়া পরীক্ষায় আগ্রহী হলে এখুনি নাম নথিভুক্ত করুন, নাম নথিভুক্ত করতে Register Now তে ক্লিক করুন ।।
পরীক্ষাটি সম্পূর্ণ বীনা মূল্যে
ছাত্র ছাত্রীদের কল‍্যানার্থে সমস্ত অভিভাবক- অভিভাবিকাদের আন্তরিক  সহযোগিতা একান্ত কাম্য।


Follow us @aikyatansangha