Showing posts with label Social Activities. Show all posts
Showing posts with label Social Activities. Show all posts
,
ঐক্যতান সংঘের উদ্যোগে আগামী ৫ই এপ্রিল ২০২০ রবিবার সকাল ৮টা থেকে শুরু হবে করোনা মোকাবিলার কর্মসূচী ও মানুষের পাশে আমরা
উদ্যোগের কর্মসূচীতে থাকছে.....

  • প্রত্যেক পরিবারকে সাবান বিতরণ করা হবে।
  • দুঃস্থ পরিবারগুলিকে ২কেজি চাল ও ১কেজি আলু দেওয়া হবে।
  • সঙ্গে থাকবে Hand wash দিয়ে হাত ধোয়ার কর্মসূচি ।


        উদ্যোগ কার্যে আপনার সহযোগিতা ও উপস্থিতি আশা রাখি | আসুন করোনা মুক্ত ভারত গড়ি ।

                                            
,
বৃক্ষরোপণ কর্মসূচি ও নির্মল বাংলা অভিযান ২০১৯
উন্নত সভ্যতায় মানব সমাজের নানান চাহিদার ফলে ধ্বংস হচ্ছে প্রকৃতি। তার ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়ছে পৃথিবীর উপর। তাই ৮ই কার্তিক ১৪২৬ ইং  ২৬.১০.৩০১৯ শনিবার  বিশ্বউষ্ণায়ন প্রতিরোধ করার লক্ষ্যে হরিপুর ঐক্যতান সংঘ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি, সঙ্গে চারা গাছ বিলি করা হবে। বিশেষ উপস্থিতিতে থাকছেন পরিবেশবিদ শ্রী মধুসূদন পড়ুয়া মহাশয়। তাই সবারে রইল আহ্বান।।




তারিখ: ১০ই কার্তিক ১৪২৬ ( ইং ২৮.১০.২০১৯) সোমবার
সময়: বিকাল ৪ টায়
স্থান : হরিপুর (বট-অশ্বথ মোড়, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর

____________________________

পথনির্দেণ : চণ্ডীপুর থেকে নন্দীগ্ৰামগামী অথবা নন্দীগ্ৰাম থেকে চণ্ডীপুরগামী বাসে হরিপুর বাস স্টপেজে নেমে দক্ষিন দিকে ৫ মিনিটের হাঁটাপথ বট-অশ্বস্থ মোড়
,
নন্দীগ্রামের হরিপুরে ভারতীয় শহীদ জাওয়ানের প্রতি মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করল ঐক্যতান সংঘ!
১৭ই ফেব্রুয়ারি ২০১৯ রবিবার সন্ধ্যায় মোমবাতি হাতে পথে নামলেন সাধারণ মানুষ। কাশ্মীরের পুলওয়ামায় শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মরণে ও শহীদ সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং পাশাপাশি উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নীরব মোমবাতি মিছিল করা হয়।এছাড়াও অনেক সমাজসেবক ব্যক্তিবর্গ আমাদের এই নীরব মোমবাতি মিছিলে যোগদান করেন। প্রথমে নীরবতা পালন করে, শহীদদের মাল্যদান করা হয় তারপর শহীদদের পুস্প নিবেদন ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়, এইবার সবাই প্রস্তুত হয় নীরব মোমবাতি মিছিলের জন্য।
হরিপুর ঐক্যতান সংঘ সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে হরিপুর বাস স্ট্যান্ড থেকে পরিক্রমা করে হরিপুর পাল পাড়া থেকে হরিপুর পশ্চিম পাড়া দিয়ে মিছিল পুনরায় হরিপুর ঐক্যতান সংঘ সংলগ্ন মাঠে শেষ হয়। হরিপুর ঐক্যতান সংঘ সংলগ্ন মাঠের সামনে এসে শহীদ বেদির সামনে মোমবাতি প্রতিস্থাপন করে শহীদের স্মরণের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।
এদিন প্রায় শতাধিক মানুষ এই মোমবাতি মিছিলে পা মেলায়। তাছাড়া অনেক পথ চলতি মানুষ এসে এই মিছিলে যোগদান করেন, তবে বিশেষ করে মা বোনেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



Follow us @aikyatansangha